Sunday , 26 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই: আসিফ নজরুল

প্রতিবেদক
Newsdesk
January 26, 2025 4:33 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুক পেজে একটি পোস্টে বিএনপি এবং ছাত্রনেতাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা দূরত্বের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন। রবিবার (২৬ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই আহ্বান জানান।

পোস্টে আসিফ নজরুল বলেন, বিএনপি ষড়যন্ত্র বা ১/১১ ধরনের কোনো কর্মকাণ্ডে আগ্রহী নয় এবং ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে এবং এটি গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মতামত প্রতিফলিত করতে ছাত্রনেতাদের ইচ্ছা রয়েছে।

আসিফ নজরুল আরও উল্লেখ করেন, বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন-কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন, এবং সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই।”

এছাড়া, তিনি সতর্ক করে বলেন, গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা, অনেক অন্ধ স্তাবক, সুবিধাবাদী গোষ্ঠী এবং শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক। আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাদের দোসরা পরিস্থিতি কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েক দিনে পেয়েছি। গত দু‘দিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল এই পোস্টে আরো বলেন, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, তবে তা যেন বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে না ওঠে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর হাতে দ্বার খুললো ১০০ সেতুর

জাতীয় দলে ফির‍তে যে সিদ্ধান্ত জানালেন তামিম

রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ

চিকিৎসা নিয়ে দেশে ফিরে মিরপুরে তামিম

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

গ্যাস চুরি করতে গিয়ে পাইপলাইনে লিকেজ, কটিয়াদীতে অবৈধ কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

ঢাকায় অন্তর্ভুক্ত হচ্ছে পূর্বাচল, দেশে নতুন তিন উপজেলা

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: রাষ্ট্রদূতকে তথ্য উপদেষ্টা

বিএনপির অস্তিত্ব থাকবে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল