Tuesday , 28 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ফেব্রুয়ারি থেকে ৩০ টাকা দরে মিলবে ওএমএসের চাল

প্রতিবেদক
Newsdesk
January 28, 2025 6:57 pm

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ফেব্রুয়ারি থেকে নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারের (ওএমএস) মাধ্যমে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে ফেব্রুয়ারি থেকে ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং তিনটি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় এক মেট্রিক টন করে মোট ৪২৪টি উপজেলায় মোট ৮৪৮টি কেন্দ্রে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

এছাড়াও এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, আটটি সিটি করপোরেশন ও শ্রমঘন চারটি (ঢাকা, না:গঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক এক টন করে ৯০৭ মেট্রিক টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক দুই মেট্রিক টন) করে চাল বিক্রয় করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ভোটের হার ৪১ দশমিক ৮, চ্যালেঞ্জ করলে ইসি প্রস্তুত: সিইসি

কোনো ব্যক্তি-গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে : অর্থমন্ত্রী

১ লাখ ডলারসহ শাহজালালে দুই মার্কিন নাগরিক আটক

রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ ও গণমাধ্যমের ভূমিকার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

দু’পক্ষের স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্ক চাই: ভারতের প্রতি পররাষ্ট্র উপদেষ্টার বার্তা

ছাড়া পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবুনিমা

রাসেল ভাইপার নিয়ে জরুরি নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর

অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ :পরিবেশ উপদেষ্টা

আ.লীগের মতো সংবিধান লঙ্ঘনকারী দল আর নেই : গয়েশ্বর

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমত: বুয়েট উপাচার্য