Thursday , 30 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুর্নীতির মামলায় সাবেক এমপি মিজানের ৮ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
January 30, 2025 5:51 pm

নিজস্ব প্রতিবেদক :

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানকে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।

এর আগে গত ২৩ জানুয়ারি দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। সেদিন জামিন বাতিল করে মিজানুর রহমানকে কারাগারে পাঠানোরও আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে নেয়া হয়। পরে রায় ঘোষণা শেষে আবারও সাজা পরোয়ানা দিয়ে মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন সংস্থাটির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। পরবর্তীতে মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

অভিযোগপত্রে মিজানুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

 

সর্বশেষ - জেলার খবর