Monday , 3 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক
Newsdesk
February 3, 2025 9:57 pm

রাজশাহী প্রতিনিধি :

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্লের জবাবে এ কথা বলেন তিনি।

ভোটার তালিকা হালনাগাদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাজশাহীর প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

ভোট উৎসবের জন্য সবাই মুখিয়ে আছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, সংস্কার কার্যক্রম সংক্ষিপ্ত আকারে হলে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আর যদি সংস্কার কার্যক্রম দীর্ঘ হয় তবে ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। সরকার যখন চাইবে তখনই স্থানীয় সরকার নির্বাচন করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছবি ছাড়া ভোটার হওয়ার কোন সুযোগ নেই উল্লেখ করে ইসি মো. সানাউল্লাহ আরও বলেন, কোন জটিলতার কারণে যেন বৈধ নাগরিকরা ভোটার তালিকার বাইরে না থাকেন সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আর কোনভাবেই যেন মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় না থাকে সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর পর আর হয়তো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ নাও হতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যেই দেড় শতাংশের বেশি ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। যার পরিমাণ প্রায় ১৮ লাখ। ধারণা করা হচ্ছে এটি দুই শতাংশে দাঁড়াতে পরে। যার পরিমাণ হবে প্রায় ২৪ লাখ ভোটার।

আরেক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, বিগতদিনে ভোট জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কর্মকর্তারা আইনের আওতায় আসবেন। এ নিয়ে সংস্কার কমিশনের সুপারিশও রয়েছে। কেউ আইনেরে ঊর্ধ্বে নয় মন্তব্য করেন তিনি।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৪

জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি: মঈন খান

কানের সমস্যা প্রতিকারে রাতে মোবাইল ফোন বন্ধ চান অধ্যাপক প্রাণ গোপাল

সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, ক্রীড়াঙ্গন বড় উদাহরণ: মির্জা ফখরুল

বিএনপির নেতাকর্মীদের ঘায়েল করতে মিথ্যা প্রচারনা শামীম ওসমান দোসরদের : রিয়াদ মোহাম্মদ চৌধুরী

আনার হত্যার পরিকল্পনা হয় ঢাকায়, বাস্তবায়ন কলকাতায়: ডিবি প্রধান

রাজধানীর মোল্লা বাড়ি বস্তিতে আগুনে দুজনের মৃত্যু

নড়াইলে বাণিজ্যিকভাবে ননী ফল চাষে সাড়া

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন