Thursday , 6 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

প্রতিবেদক
Newsdesk
February 6, 2025 1:52 pm

নিজস্ব প্রতিবেদক :

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই দুই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান উদ্ধার করেন।

বিমানবন্দর সূত্র জানায়, এয়ারপোর্টের গ্রিন জোন চ্যানেল থেকে দুই যাত্রী স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা পার্কিং থেকে দুই যাত্রীকে আটক করে। পরে শুল্ক গোয়েন্দারা তাদের কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ ও তাদের আটক করেন। তল্লাশিকালে ওই দুই যাত্রীর লাগেজে এই স্বর্ণ পাওয়া যায়।

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম-উল-হক স্বর্ণ জব্দ ও দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত