Thursday , 6 February 2025 |
শিরোনাম:

ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই প্রধান লক্ষ্য : অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

পটুয়াখালীর চারটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
February 6, 2025 1:52 pm

পটুয়াখালী প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন- পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি): জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান।

পটুয়াখালী-২ (বাউফল): ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী): কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাওয়ুম।

মতবিনিময় সভায় বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জামায়াতের বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেনসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা চলছে। এবারের নির্বাচনে দলটির প্রার্থীদের অংশগ্রহণ কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের নজর থাকবে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে ভোটাধিকার রক্ষায় যুক্ত থাকবে জাতিসংঘ

আইএসপিআর: বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই

খুলনায় পাউবোর ওয়ার্কশপে উন্নয়নকাজে অনিয়ম হয়নি দাবী ঠিকাদারের

আর্সেনালকে বিদায় করে ফাইনালে পিএসজি

সামনে আরও লড়াই আসছে, সেই প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

সাফজয়ী নারী ফুটবলারদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে এখনো রাজি ইউক্রেন: জেলেনস্কি

বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ

আন্দোলনের মাঝেই তেলাপোকা পাটির প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা চলেছে

সোমেশ্বরীর বালুমহাল ইজারা প্রক্রিয়া স্থগিত