রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক সিইসি আবদুর রউফ আর নেই

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ আর নেই। রোববার সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)।

তাঁর একান্ত সহকারী মো. তাওহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ আবদুর রউফ দুই মাস ধরে বেশ অসুস্থ ছিলেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো সেরে গ্রামের বাড়ি ময়মনসিংহে উনাকে দাফন করা হবে।

মোহাম্মদ আবদুর রউফের বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ছিলেন বাংলাদেশের পঞ্চম সিইসি।

গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত এ পদে ছিলেন। তাঁর মেয়াদে ১৯৯১ সালের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যানও ছিলেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

হজের বিমান ভাড়া বেশি নিলে এজেন্সির লাইসেন্স বাতিল হবে: ধর্ম উপদেষ্টা

চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলার নির্দেশ

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদলের ঢাকায়

সংরক্ষিত নারী আসনে আ.লীগের তালিকা প্রকাশ

ঈদের আগে ডাকসু নির্বাচনের তফসিল চান শিক্ষার্থীরা

সাহিত্য পুরস্কার: পবিত্র সরকার, আজীবন সম্মাননা: ড. আব্দুন নূর এবং শ্রেষ্ঠ প্রকাশক: কবি প্রকাশনা সাহিত্যপ্রেমীদের পদভারে মুখর ছিল নিউইয়র্ক বইমেলা

আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সব হত্যার বিচার করা হবে: রিজভী

রাজধানী ও সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত