Thursday , 13 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জামায়াত নেতার বিরুদ্ধে ওসির চাঁদাবাজির মামলা

প্রতিবেদক
Newsdesk
February 13, 2025 9:43 pm

ফেনী প্রতিনিধি :

সদ্য বহিষ্কৃত ফেনী জামায়াতের নেতা জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে তার ছোট ভাই আমির হোসেনকেও।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ মামলা করেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে মামলার বাদী নিজেই এ তথ্য জানান।

জাকির হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া গ্রামের জহির আহমেদের ছেলে। দীর্ঘদিন তিনি পরিবার নিয়ে শহরের পাঠান বাড়ি এলাকায় বসবাস করছেন। তিনি ফেনী জামায়াতের রোকন ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি জাকির হোসেন আমার (ওসির) নাম ব্যবহার করে ফেনী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের নাম মামলার চার্জশিট থেকে বাদ দিতে চাঁদা দাবি ও পরে তা গ্রহণ করেন। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যেখানে শোনা যায়, প্রিন্সিপাল মাহমুদুল হাসানকে মামলার চার্জশিট থেকে বাদ দিতে ২ লাখ টাকা জাকির হোসেন গ্রহণ করেন। আরেক দফায় ১ লাখ টাকা গ্রহণ করেন মামলার অন্য আসামি আমির হোসেন।

এজাহারে বলা হয়, আসামিরা ওসির নাম ভাঙিয়ে প্রতারণা করে চাঁদার টাকা আদায় করে অপরাধ করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার উপ-পরিদর্শক মো. মোতাহের হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে, ৯ ফেব্রুয়ারি রাতে জাকিরের তিন লাখ টাকা চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় পরেরদিন (সোমবার) জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম. আবদুর রহিম সই করা এক বিজ্ঞপ্তিতে জাকিরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
টি-টোয়েন্টি হারের ম্যাচে ও সাকিবের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি হারের ম্যাচে ও সাকিবের বিশ্বরেকর্ড

স্প্যানিশ উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ও হা‌দি হত্যার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ

‘ইউ টেররিস্ট’ : নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ

ভিকটিম উদ্ধার, অধরা ‘গডফাদার’ উখিয়া-টেকনাফে রুট বদলে ফের সক্রিয় মানবপাচার সিন্ডিকেট

মন্ত্রণালয় ও দফতরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ১৮৯৩ কোটি টাকা

মন্ত্রণালয় ও দফতরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ১৮৯৩ কোটি টাকা

কোটা আন্দোলন: ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র

শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফের সদস্য আটক

বঙ্গবন্ধুর ডাকে পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুলেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী