বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাবি ছাত্রীকে হেনস্তা: আসামি মোস্তফার জামিন

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৬, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মোস্তফা আসিফকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাঁর জামিন মঞ্জুর করেন।

জানা যায়, গতকাল বুধবার শাহবাগ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করেছে মোস্তফা আসিফ–এমন অভিযোগ করে ভুক্তভোগী ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। হেনস্তার শিকার ওই শিক্ষার্থী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে শাহবাগ থানায় মামলা করেন তিনি।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ৫ মার্চ দুপুর দেড়টার দিকে জাতীয় যাদুঘরের সামনে থেকে তিনি ও তাঁর বন্ধু আতিক আখিয়ার পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার পথে রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে আসামি মোস্তফা আসিফ বাদীর সামনে এসে তিনি পর্দা করেন নাই কেন বলে প্রশ্ন করেন। তাঁর ওড়না ঠিক নাই কেন বলাসহ আরো কুরুচিপূর্ণ কথা বলে তাকে যৌনপীড়ন করে। বাদী তখন প্রক্টরকে মোবাইলে কল দিতে চাইলে আসামি দৌঁড়ে পালিয়ে যায়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন

ব্যারিষ্টার তাপস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন শিক্ষককে। সাহারা খাতুন নিশ্চুপ ছিলেন

ব্যারিষ্টার তাপস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন শিক্ষককে। সাহারা খাতুন নিশ্চুপ ছিলেন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

বাংলাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে : পররাষ্ট্রমন্ত্রী

দেশকে প্রসারিত করার অপচেষ্টা চালাচ্ছে ভারত : আলতাফ চৌধুরী

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে দুইজনের মৃত্যু

শ্রমিক অসন্তোষে বহিরাগতরা জড়িত, আইনের আওতায় আনা হবে: আসিফ

পার্বত্য চুক্তি বাস্তবায়নে রাস্তা খোঁজা হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অর্থহীন: সুপ্রদীপ চাকমা