Saturday , 8 March 2025 |
শিরোনাম:

ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই প্রধান লক্ষ্য : অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার পাঠালেন তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
March 8, 2025 3:27 pm

রংপুর প্রতিনিধি :

জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান রংপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ। সেখানে আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে তারেক রহমানের পাঠানো ইফতার সামগ্রী তুলে দেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।

এ সময় সাইফুল ইসলাম বলেন, আবু সাঈদের ত্যাগ জাতি আজীবন মনে রাখবে। তার পরিবারের পাশে বিএনপি আছে এবং সব সময়ই থাকবে ।

এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহামুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হক লিটন, মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু, সাধারণ সম্পাদক শাহজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনকালে গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ।

এ ঘটনায় গত বছরের ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইকে তদন্তের ভার দিয়েছেন আদালত। এছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় রয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি