Saturday , 8 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

প্রতিবেদক
Newsdesk
March 8, 2025 4:14 pm

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্য নিরসনে দুই দফা দাবিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

আজ শনিবার সকালে ফোরামের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম এর পক্ষে সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন জানান, ন্যায্য প্রমোশন ও সকল ধরনের বৈষম্য নিরসনের দাবিতে ৮, ৯ ও ১০ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেশব্যাপী সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা কর্মবিরতির আজ ১ম দিন। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, এদিন সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিশেষ সহকারী সায়েদুর রহমান গণমাধ্যমের সামনে ঘোষণা দেন যে, আগামী ১২ সপ্তাহের মধ্যে ৭ হাজার ৫০০ বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য সহকারী, সহযোগী ও অধ্যাপক পদে সুপারনিউমারারি পদ সৃষ্টির মাধ্যমে প্রমোশনের ব্যবস্থা করা হবে। আগামী ৫ থেকে ৬ সপ্তাহের মাঝে ১ম ফাইল এর প্রমোশনের কাজ সম্পন্ন করবেন।

সরকারের এই প্রতিশ্রুতির ভিত্তিতে চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে বলে জানান চিকিৎসক ফোরামের পক্ষে সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন।

বিবৃতিতে আরও বলা হয়, যদি নির্ধারিত ১২ সপ্তাহের মধ্যে প্রতিশ্রুত দাবি বাস্তবায়ন না হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা পুনরায় কর্মবিরতির কর্মসূচি গ্রহণ করবেন।

এর আগে, দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে ব্যত্যয় ঘটলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: শামসুজ্জামান দুদু

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই : প্রধান উপদেষ্টা

ঘুষের সিংহভাগ টাকা যায় ডিএফও’র পকেটে: কক্সবাজারে অসাধু রেঞ্জ ও বিট কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন খোকন মিয়া

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি

সাকিবকে বাদ দিতে আইনি নোটিশ, যা জানাল বিসিবি

ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার