Friday , 14 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা

প্রতিবেদক
Newsdesk
March 14, 2025 8:33 pm

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে টাকা বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দসহ ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত ২টার সময় নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে এই টাকা ও গাড়ি জব্দ করা হয়।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের জন্য ডাকলে যে কোনো সময় তিনি হাজির হতে বাধ্য থাকবেন বলে জানিয়েছে পুলিশ।

নির্বাহী প্রকৌশলী মো. সাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন। তার আদি বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।

এ বিষয়ে এলজিইডির প্রকৌশলী পরিচয়দানকারী সাবিউল ইসলাম বলেন, জমি বিক্রির বৈধ টাকা গাইবান্ধা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালায় পুলিশ। এ সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রংয়ের প্রাইভেট কারকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়।

পরে ওই প্রাইভেট কার তল্লাশিকালে ওই গাড়ির ব্যাক ডালায় সন্ধান পাওয়া যায় টাকার। খবর পেয়ে পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যান এবং অভিযান পরিচালনা করেন।

আসমাউল হক জানান, প্রাইভেট কার তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় টাকা ও প্রাইভেট কারটি জব্দ করে ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেয়া হয়।

ওসি আরও বলেন, এলজিইডির প্রকৌশলী পরিচয়দানকারী সাবিউল ইসলাম পুলিশকে প্রথম দিকে জানিয়েছিল তার কাছে জমি বিক্রির ৩০ লাখ আছে। পরে গণনা করে আরও ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়। বিষয়টি উদঘাটন করার চেষ্টা চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ

২০ তারিখ থেকে দেশজুড়ে টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে ফিরবেন না শিক্ষার্থীরা

এক অতিরিক্ত ডিআইজি ও দুই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

ব্রহ্মপুত্রে নিখোঁজ ৪ শিশুর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

পোস্টাল ব্যালট নয়, প্রবাসীদের জন্য আসছে প্রক্সি ভোটিং: ইসি সানাউল্লাহ্

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত