Sunday , 16 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ক্ষমতায় গেলে সব গুম-খুনের বিচার হবে: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
March 16, 2025 8:47 pm

নিজস্ব প্রতিবেদক :

আগামীতে ক্ষমতায় গেলে গণতন্ত্রের জন্য আন্দোলনে গুম, খুন ও ছাত্র জনতার অভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার সন্ধ্যায় গুলশানের লেকশোর হোটেলে এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের শাসনামলে গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারদের সদস্যদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’। সেখানে বিভিন্ন সময়ে গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারে আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘অধিকার রক্ষার জন্য জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে হাজারো ছাত্র জনতা। জনগণের প্রত্যাশা, সামনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। যেখানে তারা তাদের ভোট দিতে পারবেন।‌’

স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের হত্যাকারীদের বিচারের দাবিতে সব রাজনৈতিক দলগুলো এক থাকবে এমন প্রত্যাশার কথা জানান তারেক রহমান।
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোণার সাবেক সংসদ সদস্য মানু মজুমদার আর নেই

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার

বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প?

মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থি: বিএনপি

ধর্মের নামে যারা দেশকে বিভক্ত করতে চায় তারা জাতির শত্রু: তথ্যমন্ত্রী

ঢাকার সবকটি আসনে জামায়াত বিজয়ী হলেও ‘মেটিকুলাস ডিজাইনে’ বিজয় কেড়ে নেওয়া হয়েছে : নূরুল ইসলাম বুলবুল

ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রিমিয়াম মডেলের নতুন সাইড-বাই-সাইড ফ্রিজ উদ্বোধন করল মার্সেল