Monday , 17 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রতিবেদক
Newsdesk
March 17, 2025 2:03 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন বেবিচোকের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বেবিচক সদর দপ্তরের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এক পর্যায়ে তারা উত্তরা সড়ক অবরোধও করেন।

প্রায় পাঁচ শতাধিক কথা কর্মচারী এ বিক্ষেভে অংশ নিয়েছেন। এ সময় তারা ছয়টি দাবি তুলে ধরেন।

এর মধ্যে রয়েছে- এভসেক বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করতে হবে। বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় সব জনবল প্রত্যাহার করতে হবে। ১০ সদস্যের পরিচালনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।

সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীরা সদরদপ্তর থেকে মিছিল নিয়ে মূল সড়কে যায়। এরপর সেখানে প্রায় আধাঘন্টা অবরোধ চলাকালীন সময় চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুইঁয়া উপস্থিত হয়ে তাদের শান্ত করে ফিরিয়ে নিয়ে যান।

আন্দোলনকারী হুমায়ন কবির, আব্দুল লতিফ ও মাসুদ রানা বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক। বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহারসহ আমাদের দাবি না মানা হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেব।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সালমান এফ রহমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নতুন সরকারের চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী

পালিয়ে আসা সেনাদের দুয়েক দিনের মধ্যে ফেরত নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলকে নিয়েই সব আলোচনা

এআইসহ অজানা আরও চ্যালেঞ্জ আছে এবারের নির্বাচনে: সিইসি

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার, নেপথ্যে কী

মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: ঝালকাঠিতে ৪ কর্মীসহ ‘এ্যাডভেঞ্চার-৯’ আটক

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মর্টারশেল, বিএসএফ’র দুঃখ প্রকাশ

শরীয়তপুরে হাতুড়ি নিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪

৩০০ বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্বাচন ‘অনুসন্ধান কমিটি’ গঠন

Share via
Copy link