Tuesday , 18 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৫৪৯৪৫ টাকা

প্রতিবেদক
Newsdesk
March 18, 2025 10:06 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে সোনার এত দাম আগে আর হয়নি।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার (১৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এতদিন দেশের বাজারে ভালোমানের এক ভরি সোনার দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ দামে সোনা বিক্রি হয়। এখন সেই রেকর্ড ভেঙে সোনার দাম নতুন উচ্চতায় উঠলো।

এদিকে গত ১৭ মার্চ আর এক দফা সোনার দাম বাড়ানো হয়। সে সময় ভালোমানের এক ভরি সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়ানো হয়। দুদিনের মাথায় এখন আবার দাম বাড়ানো হলো। এতে দুদফায় ভালোমানের এক ভরি সোনার দাম বাড়লো ৪ হাজার ৮৩ টাকা।

মঙ্গলবার (১৮ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২০১ টাকা বাড়িয়ে এক লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ২৭ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৭ মার্চ সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৪৭ টাকা বাড়িয়ে এক লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৮৩১ টাকা বাড়িয়ে এক লাখ ৩ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়। আজ মঙ্গলবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

রিটার্ন দাখিলের সময় আরও বাড়লো

১৯ বছরেও শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার

শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পে আত্মসাৎ : ইকবালের ৩১ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত

শুভ জন্মদিন সৈয়দ আব্দুল হাদী

ছাত্রদের রক্তে অর্জিত সুযোগ কাজে লাগাতে হবে : নৌ উপদেষ্টা

উপজেলা নির্বাচন উন্মুক্ত, কোনো সংঘাত চাই না: প্রধানমন্ত্রী