Friday , 28 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডিসিদের প্রতি প্রধান উপদেষ্টার ১২ নির্দেশনা

প্রতিবেদক
Newsdesk
March 28, 2025 9:25 pm

নিজস্ব প্রতিবেদক :

হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিতসহ জেলা প্রশাসকদের (ডিসি) ১২ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ মার্চ) পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টার এমন নির্দেশনা ডিসিদের কাছে পৌঁছে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে দেখা যায়- জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জমির নামজারি বা রেজিস্ট্রেশন জনগণের সব সেবাই হতে হবে হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে। এক্ষেত্রে জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করতে হবে সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে। মন দিতে হবে ঠিকঠাক দায়িত্বপালনে, পরিহার করতে হবে সরকারের সবধরণের স্তুতিবাক্য।

পুলিশি তদন্ত ছাড়াই দিতে হবে পাসপোর্ট দেয়ার নির্দেশও দেয়া হয়েছে চিঠিতে। এছাড়া দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখাসহ রয়েছে জমি রেজিস্ট্রেশন, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের মতো সেবায় বিশেষ গুরুত্ব দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এসব বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে জেলা প্রশাসকরা নাজুক পরিস্থিতিতে পরেছিলেন। সেখানে থেকে তাদের উত্তরণের জন্য এবং কাজে উদ্বুদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা কিছু নির্দেশনা দিয়েছেন। এটা খুবই ভালো লক্ষণ।

চিঠিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দেয়া হয়েছে। নির্দেশনা দেয়া হয় দায়িত্বপালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আইন পুরোপুরি মেনে চলার। যেখানে সব রকমের ভয়ভীতি, তদবির ও স্তুতিবাক্য পরিহারে বিশেষ জোর দেয়া হয়েছে। চিঠিতে ডিসিদের মাঠ পর্যায়ের কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন সভাপতি কিবরিয়া সম্পাদক লিটু নির্বাচিত

টেকনাফে পাহাড়ে জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রায় ৬ একর জমি ক্রোক, ৩টি গাড়ি জব্দের নির্দেশ

শপিংমলে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত

সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান: পররাষ্ট্র উপদেষ্টা

গুম কমিশনের মেয়াদ আবারও বাড়লো

তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা, চলছে জোর প্রস্তুতি