Wednesday , 7 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কামব্যাকের পর কামব্যাক, বার্সাকে কাঁদিয়ে ফাইনালে ইন্টার

প্রতিবেদক
Newsdesk
May 7, 2025 12:39 pm

স্পোর্টস ডেস্ক :

প্রথম লেগে ৩-৩ গোলে সমতা! দ্বিতীয় লেগের প্রথমার্ধ শেষে ২ গোলে এগিয়ে গেলো ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়ার পর ফিরে আসার উদাহরণ খুব বেশি নেই!। তবে এই বার্সেলোনা তো অন্য ধাতুতে গড়া! ২ গোল শোধ করে লিডও নিলো তারা। কিন্তু ঘরের মাঠে তো এদিন ইন্টার ফাইনালে ওঠার পন আগেই করে রেখেছিল। বার্সার কামব্যাকের জবাবে তারাও একই জবাব দিলো। ৯৩তম মিনিটে স্কোরলাইন ৩-৩ বানিয়ে অতিরিক্ত ৩০ মিনিটের প্রথামার্ধে লিডও নিলো ইতালির ক্লাবটি। এবার আর কামব্যাকের রাস্তা খুজে পেলো না কাতালানরা।

সান সিরোতে চলতি চ্যাম্পিয়নস লীগের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সাকে ৪-৩ গোলে হারালো ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে মিলান জিতলো ৭-৬ গোলে। এতে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ওঠার অপেক্ষা এক দশক পেরোলো বার্সেলোনার। মাঠের খেলায় অবশ্য বার্সা এগিয়ে। ২০টি শট নিয়ে ১০টিই লক্ষ্যে রাখতে পেরেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। আর ইন্টারের ফুটবলাররা ১৩ শট নিয়ে লক্ষ্যে রেখেছেন ৭টি। ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হবে আর্সেনাল অথবা পিএসজি।

আজ ২১তম মিনিটে ইন্টারকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বার্সা বলের দখল হারালে থুরামের পাসে গোলমুখ খোলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে মার্টিনেজ পেনাল্টি আদায় করেন। কালহানোগলু স্পট কিক থেকে স্কোর ২-০ করেন। বিরতি থেকে ফিরে ৬ মিনিটের ঝড়ে ম্যাচে ফেরে বার্সা। ৫৪তম মিনিটে বাঁ দিক থেকে মার্টিন বল ভাসান। ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে উড়ে আসা বল হেড করে জালে জড়িয়ে দেন দানি ওলমো।

পুরো ম্যাচ জুড়েই বার্সেলোনার অগনিত নিশ্চিত গোলের সামনে বাধা হয়ে দাঁড়ান ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার। সেই বাধ ভেদ করেই ৮৮তম মিনিটে বার্সা তৃতীয় গোল পেয়ে যায়। পেদ্রি বাঁ দিকে রাফিনহার কাছে বল পাঠান। ব্রাজিলিয়ান তারকার বাঁ পায়ের শট সমার ফিরিয়ে দিলে ডান পায়ের ফিরতি শটে লক্ষ্যভেদ করেন। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ইয়ামালের বক্সের বাইরে থেকে নেওয়া শট পোস্টে লাগে। ইনজুরি টাইমের শেষ মিনিটে কুবারিস বলের নিয়ন্ত্রণ হারালেও ডুমফ্রাইস পাস দেন বক্সের ভেতরে। নিজের মার্কারকে ফাঁকি দিয়ে জালে বল জড়ান আকারবি। নিস্তব্ধ সান সিরো আবার গর্জে ওঠে।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। প্রথম অর্ধে ইন্টার গোল করে এগিয়ে যায়। ৯৯তম মিনিটে রাইট উইংয়ে বার্সার ডিফেন্ডারদের পাশ কাটিয়ে বক্সের মধ্যে বল বাড়ান থুরাম। গোলপোস্ট পেছনে থাকায় মেহদি তারেমি নিজে লক্ষ্যে শট না নিয়ে ছোট পাস দেন ডেভিড ফ্রাত্তেসিকে। বাঁ পায়ের শটে দূরের ফাঁকা পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি। এরপর আরও অনেকবার বার্সার স্ট্রাইকাররা গোল লক্ষ্য করে শট নিয়েছেন, প্রতিবার তাদের ফিরিয়ে দিয়েছেন ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে

বেক্সিমকোর ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ

২৪-এর আত্মত্যাগ উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ সৃষ্টি করেছে : পররাষ্ট্রসচিব

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি শুরু

পরীক্ষার হলে ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

পরীক্ষার হলে ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

আ.লীগকে ফিরিয়ে আনতে রাজনীতিকে ঘোলাটে করছে জামায়াত: ডিএসসিসি প্রশাসক

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেপ্তার

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

বেইলি রোডে আগুন : ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫ কোটি করে টাকা দিতে নোটিশ