বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম

প্রতিবেদক
Newsdesk
মে ২২, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে ১৪ মে তাঁকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষে তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এ রিমান্ড কার্যকর হয় ২০ মে থেকে।

১২ এপ্রিল এ মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন। ১ অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ একটি মিছিলে অংশগ্রহণ করেন। ওইদিন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। আসামিদের ছোঁড়া বুলেটে ঘটনাস্থলে ভিকটিম শেখ মেহেদী হাসান জুনায়েদের মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ভিকটিমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা হয়।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অধস্তন আদালতের ১৬৮ বিচারককে বদলি

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

জামায়াতে ইসলামীর নেতাদের বেগম পাড়া কিংবা পিসি পাড়া নাই: ডা. শফিকুর রহমান

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ২

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ৫৪ গুপ্তচর ইরানে গ্রেপ্তার

নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডের কারণে মেট্রোরেলে দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন

কক্সবাজারে ২ জেলের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা

ব্যক্তি বা দলকে নিয়ন্ত্রণ মানে বিনিয়োগ ও কর্মসংস্থানে নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

আড়াই বছর ধরে অপরাজিত আর্জেন্টিনা মাঠে নামছে কাল ভোরে

আড়াই বছর ধরে অপরাজিত আর্জেন্টিনা মাঠে নামছে কাল ভোরে