বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি : এ্যানি

প্রতিবেদক
Newsdesk
মে ২৯, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বললেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত তাহলে এই দায় এড়াতে পারত না।

তিনি বলেন, ‘কেবল জনগণের স্বার্থেই নির্বাচন চায় দল। কেন চায়, কী কারণে চায়, তা জনগণের বুঝে নেওয়া উচিত।’

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো চার আহতকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি নির্বাচন চায় কেবল জনগণের স্বার্থে। জুলাই আহতদের তাচ্ছিল্য করছে এই সরকার।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে চোখ হারানো চার বিষপানকারী আহতের খোঁজ নিতে হাসপাতালে গিয়ে তিনি বলেন, এই সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বিএনপি।

এই দায়ভার সরকারেরই ছিল। অথচ সরকার অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বিষয়টি এড়িয়ে গেছে। আমাদের প্রত্যাশা ছিল, সরকার একটি বিশেষ সেল গঠন করে সর্বোচ্চ সহায়তা দেবে।

এ সময় গত বুধবার ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষের সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন টনি ব্লেয়ারের

স্ত্রী-সন্তানসহ আসাদুজ্জামান খান কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টা করেছে কমিশন: সালাহউদ্দিন

আইসিসির সঙ্গে জরুরি বৈঠক: ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

চলতি মাসেই দেওয়া হবে সাড়ে ২৪ লাখ স্মার্টকার্ড

দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে চার-পাঁচটি পরিবার : গভর্নর

জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর