শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পাকিস্তানে ঝড়-ভারী বৃষ্টিতে ৩২ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
মে ৩০, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে ঝড় ও ভারী বৃষ্টির কারণে এক সপ্তাহে অন্তত ৩২ জন নিহত ও ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় বিভিন্ন জেলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন।

জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে শনিবার পর্যন্ত ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

গত মঙ্গলবার ভারী বৃষ্টিতে ১০ জন এবং গত শনিবার ১৪ জনের মৃত্যু হয়। জলবায়ু পরিবর্তনের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে থাকা পাকিস্তানে আবহাওয়াজনিত দুর্যোগ ক্রমেই বাড়ছে।

বুধবার সিন্ধু প্রদেশের হায়দরাবাদে তিন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বেশিরভাগ মৃত্যুই ঘটেছে দেয়াল ও ছাদ ধসে পড়ে। এছাড়া, তীব্র বাতাসে ছিটকে পড়া সৌর প্যানেলের আঘাতে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানে প্রতি বছরই এমন দুর্যোগে প্রাণহানি ঘটে থাকলেও এবারের ঝড়-তুফান অস্বাভাবিকভাবে ঘনঘন হচ্ছে।

দেশটিতে মে মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে, যা সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস (প্রায় ১১৮ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছায়।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বন্যার পানি নামলেও ফুরাচ্ছে না দুর্ভোগ, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সাংবাদিক তুহিন হত্যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল

আইফোনে এখনো সেই ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকে কেন

হিজাব নয়, স্কুলড্রেস না পরায় মারধর: তদন্ত কমিটি

হিজাব নয়, স্কুলড্রেস না পরায় মারধর: তদন্ত কমিটি

মেট্রোরেল থেকে ছিটকে পড়া স্প্রিংয়ে পথচারীর মৃত্যু, চলাচল বন্ধ

শুধু উচ্চশিক্ষা দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন: শিক্ষামন্ত্রী

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার

কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ

সেপ্টেম্বরে তিন পথে ঝরেছে ৪৬৫ প্রাণ, বেশি মৃত্যু সড়কে

কুমিল্লা ও ময়মনসিংহ সিটির ভোট ৯ মার্চ