মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩

প্রতিবেদক
Newsdesk
জুন ১৭, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ভবনে ইসরায়েলের হামলায় মোট তিন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর আল–জাজিরা।

মঙ্গলবার আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে। আইআরআইবি জানায়, হামলায় তিন কর্মী নিহত হয়েছেন।

নিহত তিনজনের মধ্যে দুজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ।

তারা হলেন— নিমা রেজবপুর ও মাসুমেহ আজিমি। নিমা রেজবপুর ছিলেন আইআরআইবির বার্তা সম্পাদক। আর আজিমি ছিলেন আইআরআইবির সচিবালয় শাখার একজন কর্মী।

এর আগে গতকাল সোমবার ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আইআরআইবির সদর দপ্তরে হামলা চালায়।

এদিন হামলার জেরে আইআরআইবির সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আবার সম্প্রচার কার্যক্রম শুরু হয়।

এই হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

কাৎজের বিবৃতির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করে ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, তেহরানের স্থানীয় বাসিন্দাদের সরে যেতে বলার পরে ওই হামলাটি চালানো হয়েছে। ইরানের স্বৈরশাসক যেখানেই থাকুন না কেন, তাকে আঘাত করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মহাসড়কে থাকা হাট-বাজার ও স্থাপনা অপসারণে হাইকোর্টের রুল

চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সেনাসদস্যদের প্রত্যাহার

দীপু দাসকে পিটিয়ে হত্যা ও লাশে আগুন, গ্রেপ্তার ৭

সেনা পাহারায় ঢাকার তেজগাঁও জোনের ৩ থানার কার্যক্রম শুরু

ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহার, টিসিবির ট্রাক সেল চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির

শেখ হাসিনার পতন হলেও শাসনব্যবস্থার পরিবর্তন হয়নি: বাম মোর্চা

১৬৬ সুপারিশসহ ৩৪ রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের চিঠি

জেন্ডার সংবেদনশীলতার অভাব সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী

এমপি হচ্ছেনই বরিশালের শাম্মী আহমেদ

৬০ বেসরকারি ব্যাংকের সক্রিয় ১২টি, টাকা নিয়ে গেছে পরিচালকরা: অর্থ উপদেষ্টা