Sunday , 22 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দ্বিতীয় বিয়ের আগে অন্ত্বঃসত্তা হয়েছিলেন পূজা

প্রতিবেদক
Newsdesk
June 22, 2025 11:12 pm

বিনোদন ডেস্ক :

ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু হলেও টলিউডে দেব-সোহমদের সঙ্গে জুটি বেঁধে নিজেকে প্রমাণ করেন পূজা বন্দ্যোপাধ্যায়। টলিউড সিনেমা ছাড়াও হিন্দি, তেলুগু ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু টিভি শো এবং ওয়েব সিরিজেও দেখা গেছে অভিনেত্রীকে।

মাত্র ১৫ বছর বয়সে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন অরুণয় চক্রবর্তীকে। বিয়ের ৯ বছরের মাথায় ২০১৩ সালে দুইজনের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয়। এ সময় একা হয়ে পড়েন অভিনেত্রী। প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৫ সালে আবারও অভিনয়ে ফেরেন। এ সময় ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠা অভিনেত্রীর। এরপর প্রেমের সম্পর্ক এবং সবশেষে পরিণয়।

২০২০ সালের দুর্গা পূজার সময় কুণালের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিয়ের কথা জানিয়েছিলেন পূজা। তখনই তার বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। তবে বিয়ের আগে প্রায় ৩ বছর ধরে অভিনেতা কুণালের সঙ্গে ডেট করেছিলেন এবং অন্তঃসত্ত্বাও হন অভিনেত্রী।

সবার কাছে অন্তঃসত্ত্বার কথা গোপন রেখে সন্তান জন্মের আগেই তড়িঘড়ি করে গোপনে গাঁটছড়া বাঁধেন এ তারকা জুটি। বিয়ের কয়েকমাস পরেই পুত্র সন্তানের জন্ম দেন। তখন অভিনেত্রীর বিয়ের আগে অন্তঃসত্ত্বার খবর চাউর হয়েছিল। পূজা তার পুত্র এবং স্বামীর সঙ্গে সুখী জীবনযাপন করছেন। প্রমাণ মিলেছে অভিনেত্রী পোস্টে। সামাজিক মাধ্যমে পরিবারের নানা খুনসুটি মুহূর্ত ভাগ করতে দেখা যায়।

বলে রাখা ভালো, ২০২০ সালে বিয়ের ঘোষণা দিয়ে ওই পোস্টে অভিনেত্রী দাবি করেছিলেন জাঁকজমকপূর্ণ বিয়ে করতে চলেছেন। তবে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল করোনা ভাইরাস মহামারী এবং লকডাউন। শোবিজ পাড়ার সূত্রের খবর, ২০১৭ সালে বাগদান সেরেছিলেন পূজা- কুণাল বর্মা।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মাদক কারবারিকে ছিনিয়ে নিতে গাজীপুরে ফাঁড়িতে হামলা : ২ পুলিশ সদস্য আহত

আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা

সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিন: গয়েশ্বর

বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

শাহজালালে চার বিমানযাত্রীর কাছে মিলল দুই কোটি টাকার সোনা

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন শেখ হাসিনা

মন্ত্রীর বাসার লিফটে পরিচালককে মারধর, অভিযুক্ত কর্মকর্তার পদায়ন বাতিল

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

থাইল্যান্ডে মদ পান করে ছয় জনের মৃত্যু

রাজধানীতে গণপরিবহনে নারীদের নিরাপত্তায় ‘হেল্প’ অ্যাপ চালু