Tuesday , 18 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিন: গয়েশ্বর

প্রতিবেদক
Newsdesk
February 18, 2025 6:31 pm

লালমনিরহাট প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশ নদীর পানির মালিক। কিন্তু ভারতের আগ্রাসনে তিস্তা এখন আর নদী নেই, এটিকে খাল বলা যায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীরক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকার নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের জারি গান মানুষ আর খায় না। সংস্কার করার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। প্রয়োজনে ঐকমত্য ভাবে গণস্বাক্ষর করে রাখা যেতে পারে। যারাই ক্ষমতায় আসবে, তারা জনগণের কাঙ্ক্ষিত সংস্কারগুলো করবে। এছাড়া সংস্কারের কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারে। ১/১১তেও সংস্কার আলোচনা ছিল, করতে পারেনি। কারণ, সংস্কার একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোতো সংস্কার প্রস্তাব দিয়েছে, সেগুলো করেন না। কোনটা রাখবেন, কোনটা রাখবেন না। সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পণ করুন। দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। তিস্তা নদীর সমস্যার সমাধানেও নির্বাচিত সরকার দরকার। যে সরকার যখন ক্ষমতায় আসবে তখন তারা সেই কাজই করবে জনগণের স্বার্থে।

বাংলাদেশের সঙ্গে ভারত বেইমানি করেছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত মদদে বিনা ভোটে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। বিদেশে টাকাও পাচার করেছে আওয়ামী লীগ। ভারতের কাছে ক্ষমতা নিলেও পানি নিতে পারেনি আওয়ামী লীগ।

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের শেষ দিনের অবস্থান কর্মসূচির জনসমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান রাজিব প্রধান, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া প্রমুখ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বদলি ঠেকাতে ডেপুটি স্পিকারের জাল ডিও লেটার: সেই এসি-ল্যান্ডের নামে মামলা

সংবিধান অনুযায়ী হবে প্রেসিডেন্ট নির্বাচন : মির্জা ফখরুল

মিয়ানমার জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করলেন আইসিসি প্রসিকিউটর

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২

মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৩ লাখ টাকা

কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে: ডিএমপি কমিশনার

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

হিজাব না পরায় ৯ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে শিক্ষক বরখাস্ত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত