রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৮ ঘণ্টা পর সড়ক ছাড়লেন সিএনজি অটোরিকশার চালকেরা

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৩, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

৮ঘণ্টা পর রাজধানীর বনানীর সড়ক থেকে সরেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা সড়ক ছাড়েন।

আজ রোববার সকাল থেকে রাজধানীর বাইরের সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করে রাখেন। সকাল ১০টার দিকে তারা ফুটপাতে অবস্থান নেন। পরে সোয়া ১২টা থেকে বিআরটিএ ভবনের গেট বন্ধ করে দিয়ে মূল সড়কে তারা অবস্থান গ্রহণ করেন। সেখান থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যত সড়ক ছিল স্থবির।

সন্ধ্যা সোয়া সাতটার দিকে তজিবুর নামের এক আন্দোলনরত সিএনজি অটোরিকশা চালক বলেন, ‘সেনাবাহিনী এসেছিল। তারা আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে বিআরটিএ ভবনে গেছে। বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেছে। আমরা সড়ক ছেড়ে দিলেও এখানেই অবস্থান করছি।’

ঢাকা জেলার সিএনজি চালকদের দাবি, ঢাকা জেলার অন্তর্গত সিএনজিগুলোকে ঢাকা মহানগরে চলতে দিতে হবে। এজন্য কোনো ধরনের মামলা দিতে পারবে না ঢাকা মহানগর পুলিশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে ব‍্যর্থ হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

আগামীকাল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা

ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী: পুলিশ

বিশ্বকাপে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

বিশ্বকাপে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

মাথায় পাঁচটি সেলাই লাগলেও শঙ্কামুক্ত মোস্তাফিজ

‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে দ্বিতীয় ঢাকা

এক অতিরিক্ত ডিআইজি ও দুই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

কারাগার থেকে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া

রোহিঙ্গা ক্যাম্পে থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার