বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গ্রেপ্তারের আগে পুলিশের পরিচয় ও কারণ জানানো বাধ্যতামূলক

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৪, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারে এখন থেকে পুলিশ কর্মকর্তার পূর্ণাঙ্গ পরিচয় থাকতে হবে, গ্রেপ্তারের পূর্ণাঙ্গ কারণ ও বিস্তারিত থাকতে হবে। এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির অধ্যাদেশ সংশোধনী করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংকালে এসব জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, গ্রেপ্তারের পর থানায় আনার ১২ ঘণ্টার মধ্যে আসামির পরিবার ও আইনজীবীকে অবহিত করতে হবে।

আসিফ নজরুল আরও বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারকে সব ধরণের সহায়তা করবে সরকার। আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের স্মরণে দোয়া প্রার্থনা করা হবে। দুজন শিক্ষিকাকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে বলেও জানানো হয়।

এসময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক সম্পর্কিত ধারা বিলুপ্ত করা হয়েছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪

স্থপতি রাজীব আহমেদের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবি

১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন দেওয়ার আল্টিমেটাম আম জনগণ পার্টির

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল

উত্তর কোরিয়া সংঘাতের প্রস্তুতি নিলে কিম যুদ্ধজাহাজ পরিদর্শন করেন

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় প্রস্তুত ‘কুইক রেসপন্স টিম’

২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হবে: এ্যানি

সাইয়ারা’র নায়ক-নায়িকার প্রেম বাস্তবেও পূর্ণতা পাচ্ছে!

অটোরিকশা সমস্যার সমাধান উচ্চ আদালতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি