Sunday , 3 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

দেশে নির্বাচিত সরকারের প্রয়োজন: এ্যানি

প্রতিবেদক
Newsdesk
August 3, 2025 5:49 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছি, দৃশ্যমান হাসিনার বিচার করতে হবে। বিচার না করলে দেশের মানুষ আপনাদের কাউকে ক্ষমা করবে না। অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। এ দেশে নির্বাচিত সরকারের খুব প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকারের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করি, তখন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। এরশাদবিরোধী আন্দোলন করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধেও আমরা আন্দোলন করেছি।

তিনি বলেন, জুলাই জানিয়ে দেয়, জুলাই বলে দিয়েছে, বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলম্যাট বাহিনীর রাজনীতি থাকতে পারে না। জুলাই জানিয়ে দিয়েছিল, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বাংলাদেশে থাকতে পারে না। আয়নাঘর থাকতে পারে না।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ

অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন: ডিএমপি

দেশ বাঁচাও আন্দোলনের নামে ধ্বংস করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

তফসিলের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: মির্জা ফখরুল

আবারও কারাগারে সাবেক এমপি সেঁজুতি

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু

জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক মর্যাদায় দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে: বিদেশি পর্যবেক্ষক দল

আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার