Monday , 4 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৪ সেপ্টেম্বর কোয়াব নির্বাচন

প্রতিবেদক
Newsdesk
August 4, 2025 9:33 pm

নিজস্ব প্রতিবেদক :

সব জল্পনা-কল্পনা ছাপিয়ে আগামী ৪ সেপ্টেম্বর নতুন গঠনতন্ত্রেই হতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নির্বাচন। দীর্ঘদিন ধরে ভঙ্গুর হয়ে পড়া ক্রিকেটারদের এই সংগঠনকে এবার ঢেলে সাজাতেই এমন পরিকল্পনা বর্তমান খেলোয়াড়দের।

বর্তমান ক্রিকেটার থেকেই নেতৃত্ব খুঁজে নিতে চান তারা। আসন্ন নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে সংগঠনটি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এ ছাড়াও মেম্বারশিপ কমিটিতে থাকছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ নাসু ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। খুব শিগগির নির্বাচন ঘিরে নমিনেশন ফরম বিক্রির কার্যক্রম শুরু করা হবে নিশ্চিত করেছেন বর্তমান এডহক কমিটির প্রধান সেলিম শাহেদ।

নির্বাচন সামনে রেখে সোমবার (০৪ আগস্ট) মিরপুরে ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসেছিলেন কোয়াবের এডহক কমিটির সদস্যরা। সেখানে আসন্ন নির্বাচনের সময় সূচি ও কোয়াবের জন্য স্থায়ী ঠিকানার বিষয়ে আলোচনা হয়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের মিডিয়া প্লাজার পাশেই অফিস চালুর অনুমোদন পেয়েছে কোয়াব। জাতীয় ক্রীড়া সংস্থার (এনএসসি) থেকে এই অনুমোদন পায় তারা। তথ্যটি নিশ্চিত করে এনএসসিকে ধন্যবাদ জানান বর্তমান এডহক কমিটি প্রধান,‘এই অফিস চালুর মধ্য দিয়ে যেসব ক্রিকেটার খেলার পর অন্যপেশা বেছে নেবেন, তাদের জন্য নানা কর্মশালার ব্যবস্থা করবে কোয়াব।’

তবে নির্বাচন যে নতুন গঠনতন্ত্রেই হচ্ছে সেটা জানিয়ে তিনি বলেন, ‘ভোটাধিকার যেটা আমাদের ইজিএম হয়েছিল জুলাইয়ের ১৫ তারিখে, সেটার আলোকেই সেভাবেই থাকবে।’

অর্থাৎ বর্তমান জাতীয় দল, প্রথম শ্রেণির বাইরে কেউ ভোট দিতে পারবেন না, যদি না তিনি এক কালীন ফি দিয়ে ভোটার না হন। বিষয়টি আবারও নিশ্চিত করেন সেলিম শাহেদ, ‘এখানে লাইফ মেম্বার কিন্তু যে কেউ হতে পারবে। লাইফ মেম্বার যারাই সিসিডিএম-এর রেজিস্টার্ড খেলোয়াড়; সবাই হতে পারে। সুতরাং অপশন কিন্তু ওপেন।’

নির্বাচনে প্রার্থী হচ্ছেন কে সে প্রশ্নই এখন আলোচনায়। বিভিন্ন সূত্র বলছেন, সভাপতি পদে লড়াইতে দেখা যাবে তামিম ইকবালকে। যদিও বিষয়টি পরিষ্কার করেননি খেলোয়াড়দের প্রতিনিধি মোহাম্মদ মিঠুন, ‘আমরা আসলে স্পেসিফিক কোনো নাম আপনাদেরকে বলতে পারবো না। কারণ, আমাদের মধ্যে এখনও আলোচনা চলছে। এটা যে কেউ হতে পারে। নেতা এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চিন্তা করে।’ আপাতত এমন কেউ হতে পারেন তামিমই। সেটাই শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমেও।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে: ইসি সচিব

গাজায় গণহত্যা বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি: তারেক রহমান

বৈষম্যবিরোধী জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল চীনা জাহাজ

সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নাদিহার মৃত্যু

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প

খালে পড়ে থাকা বস্তা খুলতেই বেরিয়ে এল ছয় খণ্ডের মরদেহ