Wednesday , 13 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নাফনদী থেকে নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিবেদক
Newsdesk
August 13, 2025 5:02 pm

জাফর আলম, কক্সবাজার  প্রতিনিধি : 

কক্সবাজারের টেকনাফের নাফনদের মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।ধরে নিয়ে যাওয়া জেলে হলেন- শাহ পরীর দ্বীপের আলী আহমদের ছেলে ইলিয়াস, ইলিয়াসের ছেলে আক্কল আলী ও নুর হোসেন, কালু মিয়ার ছেলে সাবের হোসেন ও নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম।

তাদের সবার বাড়ি টেকনাফ সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এই পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।তিনি জানান, একটি নৌকাযোগে নাফ নদের মোহনায় ছোট্ট জাল নিয়ে মাছ ধরতে যান পাঁচ জেলে। আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে গেছে বলে জানান ফিরে আসা অন্য জেলেরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৫১ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত অপহৃত হন ১৭৬ জন। আর তাদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পোস্টাল ভোটিং অ্যাপে ১১ লাখ নিবন্ধন, সময় বাড়ল ৫ জানুয়ারি পর্যন্ত

স্বামী হত্যার মাস্টারমাইন্ড স্ত্রী : পেনশন থেকে খুনির অর্থ পরিশোধের পরিকল্পনা

কোনো সন্দেহ নেই ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মেট্রোরেলে দুর্ঘটনা: নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ও চাকরির ঘোষণা

৪ দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে অব্যাহতি

সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন সমর্থন করবে না দল: রিজভী

মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা, দুই সিটিতে ভোট শনিবার

পুলিশ সপ্তাহ শুরু মঙ্গলবার, পদক পাচ্ছেন ৪০০ জন

সবজি-মাছে স্বস্তি ফিরলেও চড়া তেল-চালের বাজার