Tuesday , 7 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মাউশির সাবেক ডিজি ফাহিমা খাতুনের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ

প্রতিবেদক
Newsdesk
October 7, 2025 7:04 pm

নিজস্ব প্রতিবেদক :

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক (ডিজি) ফাহিমা খাতুনের দুর্নীতির সন্ধান পেয়েছে বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে তার সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আক্তার হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার প্রমাণ পাওয়া যায়।

আক্তার হোসেন আরও বলেন, ফাহিমা খাতুনের নামে-বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে বিধায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারামতে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন প্রদান করা হয়।

সর্বশেষ - জেলার খবর