Monday , 24 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

দুর্নীতির অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ পেলেই ব্যবস্থা : আইজিপি

প্রতিবেদক
Newsdesk
June 24, 2024 1:57 pm


নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতির অভিযোগ ওঠা কোনো ব্যক্তির বিদেশযাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ সোমবার (২৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় পুলিশের ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন আইজিপি।

সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এরপর দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিরা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে আইজিপি বলেন, ‘পুলিশ যা করে আইন মেনেই করে। তবে পুলিশ চাইলে যে কাউকে যেকোনো সময় স্টপ করতে পারে না। এজন্য আইনানুগ প্রক্রিয়ায় যেতে হয়।’

ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী ঢাকা রেঞ্জ পুলিশ দেশ সেবায় নিষ্ঠার সঙ্গে দ্বায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করছি।’

এর আগে র‍্যালিতে অংশ নেন ঢাকা রেঞ্জ পুলিশের সদস্যরা।

সর্বশেষ - রাজনীতি