Wednesday , 27 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 27, 2025 4:44 pm

নিজস্ব প্রতিবেদক :

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে মামলা হয়েছে।

শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত জালাল আহমদকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

ওসি বলেন, রুমমেটকে ছুরিকাঘাতের পর মুহসীন হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার রাতে জালাল আহমদকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। এখন তাকে আদালতে পাঠানো হয়েছে, সেখানে তার রিমান্ড চাওয়া হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হক নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন ডাকসুর ভিপি প্রার্থী জালাল আহমদ। জালাল বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আর আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আমাদের উদ্দেশ্য একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়া: সিইসি

ডেঙ্গু রোগীদের যথাযথ স্বাস্থ্যসেবা দিতে হবে : মেয়র তাপস

দুই দশক পর আবারও পর্দার সেই জাদুকরি গল্প

ব্যবসা-বাণিজ্য কমে যাওয়ায় মানুষের আয়ে প্রভাব পড়েছে: অর্থ উপদেষ্টা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সংকট

ধর্ষণ নিয়ে বক্তব্য : ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের আদেশ

নির্বাচনের কোনো বিকল্প নেই: তারেক রহমান

চট্টগ্রামে বিস্ফোরক মামলায় ৬৩ আইনজীবীর জামিন

১৭ বছর কারামুক্তির পর নেত্রকোনার গণ সংবর্ধনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর