Friday , 29 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ইসরায়েলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী নিহত

প্রতিবেদক
Newsdesk
August 29, 2025 3:43 pm

আন্তর্জাতিক ডেস্ক :

দখলদার ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি নিহত হয়েছেন।

ইয়েমেনের আল-জুমহুরিয়া চ্যানেলের বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

তারা জানায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানী সানায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার সময় একটি অ্যাপার্টমেন্টে থাকা আল-রাহাবি নিহত হন।

এসময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিলেন বলে জানিয়েছে এদেন আল-গাদ পত্রিকা।

টাইমস অব ইসরায়েল জানায়, হুথিদের নেতা আবদুল মালিক আল-হুথির পূর্বঘোষিত ভাষণ শুনতে সানার বাইরের একটি স্থানে জড়ো হয়েছিলেন গোষ্ঠীটির প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ শীর্ষ নেতা। এসময় তাদের টার্গেট করে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হন।

এরপর প্রধানমন্ত্রী আল-রাহাবিরও মৃত্যুর খবর এলো।

গৃহযুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের একটি অংশ ইরানসমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে। আরেকটি অংশের সরকার চালায় সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সমর্থিত রাজনৈতিক গোষ্ঠী। এই অংশের প্রধানমন্ত্রী সালেম সালেহ বিন ব্রাইক।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত

‘তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রোপাগান্ডার অংশ’

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

জানুয়ারিতে সড়কে ঝরলো ৬৭৭ প্রাণ, আহত ১২৭১

বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা

ইরান-সৌদি ‘গোপন সমঝোতা’, নেপথ্যে পাক সেনাপ্রধান?

বাঘায় ২৪ ঘণ্টার ১২ ঘণ্টাই লোডশেডিং

প্রতিটি শিশুর চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

নির্বাচনের পরিবেশ দূষিত করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী: ওবায়দুল কাদের