শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শহিদুল আলমকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করার চেষ্টা করছে সরকার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১০, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : 

ইসরাইলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা করছে শুক্রবার (১০ অক্টোবর) তাকে বিশেষ বিমানে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি।

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সকালে প্রেস উইং এক বার্তায় জানায়, শহিদুল আলম ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সেসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়।

আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির বিষয়ে দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন”-এর সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্স আটক করে ইসরায়েল। জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন মানবাধিকারকর্মী ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আওয়ামী ভূতের আছর : বহাল তবিয়তে দুর্নীতিবাজ ডা. শাহানা জাফর

দুদকের ঘাড়ে বন্দুক রেখে দায়মুক্তি : রাজস্ব কর্মকর্তা বেলাল হোসাইন রাজস্ব লোপাট করেই শতকোটি টাকার মালিক

শেয়ার কেলেঙ্কারির অভিযোগে শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ নেয়: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ না করেই টিআইবি রিপোর্ট

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আইন করা হবে: আইনমন্ত্রী

টানা ১০ দিনের কর্মসূচি দিল বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি

তামান্না ভাটিয়াকে কটাক্ষ করেছেন রাখি সাওয়ান্ত

ওয়ালটনে স্ট্র্যাটেজিক রিকভারি ও রিপোর্টিং এক্সিলেন্স শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত