Saturday , 11 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

পটুয়াখালীতে র‌্যাবের মিনিবাস ও বাসের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Newsdesk
October 11, 2025 3:40 pm

পটুয়াখালী প্রতিনিধি :

পারিবারিক পিকনিকে কুয়াকাটা যাওয়ার পথে র‌্যাবের মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৪ জন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, বরিশাল থেকে র‌্যাবের একটি মিনিবাস পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা হয়েছিল। পথে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।

র‌্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক অমিত হাসান গণমাধ্যমকে বলেন, “দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।”

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামান্না রহমান শান্তা গণমাধ্যমকে জানান, “সকাল ৯টার কিছু পূর্বে আহত রোগীদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই বছরের শিশু পিয়াসকে মৃত অবস্থায় আনা হয়। আরও কয়েকজনের অবস্থা গুরুতর, যাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও লেবুখালী সিএমএইচে পাঠানো হয়েছে।”

হাসপাতালের নথি অনুযায়ী আহতদের মধ্যে রয়েছেন গলাচিপা, নরাইল, ভোলা, ঝিনাইদহ, নীলফামারি, বাগেরহাট, সাতক্ষীরা, আমতলী ও বরগুনা জেলার অন্তত ৩০ জনের বেশি মানুষ।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, “গুরুতর আহত ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। র‌্যাব ও সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে আহতদের স্থানান্তর করা হয়েছে।”

দুর্ঘটনায় নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সনদ জালের অভিযোগে মাদ্রাসা শিক্ষিকার ইনডেক্স কাটা, বেতন ফেরতের নির্দেশ

বাংলাদেশে বৃহত্তর বিদেশি বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে আগুন দিয়েছে ফ্যাসিস্ট সরকারের খুনিরা: মুহাম্মদ শাহজাহান

আওয়ামী লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত–বাংলাদেশের ব্যবসা চলমান থাকবে : বাণিজ্য উপদেষ্টা

সং‌র‌ক্ষিত নারী আসনের সাবেক এম‌পি লায়লা পারভীন‌ গ্রেপ্তার

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী