Sunday , 2 November 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
November 2, 2025 10:42 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে এক দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হত্যার শিকার হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

রোববার (২ নভেম্বর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাড়ে ৪টায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

তিনি বলেন, রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। এর মধ্যে নিহত সাইফুল ইসলাম (৩০) ওই বাসার দারোয়ান ছিলেন। আর নিহত নারী শাকিলা সাইফুলের স্ত্রী। একই বাসার রান্নার কাজ করতেন তিনি। তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পর এ ঘটনা ঘটতে পারে।

তিনি জানান, সকালে স্থানীয় লোকজন মরদেহের পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা হচ্ছে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দিল ইউসিবি

অগ্নিসন্ত্রাসীদের মদদদাতাদেরও বিচার হতে হবে : তথ্যমন্ত্রী

‘দুর্নীতির লাগাম টানতে দুদকের কাজে বিএনপি হস্তক্ষেপ করবে না’

ওবায়দুল কাদেরসহ সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

খুলনায় মুক্তি পাচ্ছে ‘দেলুপি’

আরব সাগরে পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ

কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত : ড. শফিকুল ইসলাম মাসুদ

গোপালগঞ্জে পুলিশের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা, আসামি ৪ শতাধিক

চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে হচ্ছে নতুন উপজেলা

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার