Monday , 18 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দিল ইউসিবি

প্রতিবেদক
Newsdesk
August 18, 2025 8:17 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে কলেজের প্রায় পাঁচশ শিক্ষার্থীর জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের উদ্বোধন করা হয়েছে। ইউসিবি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্যখাতে ভূমিকা পালনের জন্য এই ভ্যাক্সিনেশনে সহযোগিতা প্রদান করছে।

সোমবার (১৮ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের ডা. শামসুল আলম খান মিলন অডিটরিয়ামে এই ভ্যাক্সিনেশন কর্মসূচির শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহমেদ এবং নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল হানিফ (তাবলু)। ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সন্ধানীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি ইশতিয়াক মোহাম্মদ তাসকিন ও সাধারণ সম্পাদক দিপ্ত নূর কল্লোল। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেমপল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ডা. জিয়া উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. কামরুল আলম ইউসিবির এই জনহিতকর উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশনের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের হাজারো স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা দেবে।’’ তিনি আরও বলেন, “একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইউসিবির এই সামাজিক দায়বদ্ধতা সত্যিই প্রশংসার দাবি রাখে এবং এটি দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এক অনন্য দৃষ্টান্ত।”

ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক বলেন, “ভবিষ্যতে মানুষ বাঁচানোর যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধাদের বর্ম হিসেবে এই ভ্যাক্সিন কাজ করবে। মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এমন একটি মহৎ উদ্যোগে আমরা পাশে থাকতে পেরে গর্বিত।”

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত ডিআইজিসহ ৪৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

রমজান ও ঈদে ‘মানি এস্কর্ট’ সেবা দেবে পুলিশ

কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, যা খুবই অমানবিক : প্রধানমন্ত্রী

কুমিল্লায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সত্তরোর্ধ্ব শ্বশুর গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন

রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে রাজধানীর নিরাপত্তায় ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জনকে নিয়োগ 

ঈদুল আজহায় নিরাপত্তা: আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল