Monday , 3 November 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাংবাদিককে বুকে জড়িয়ে বিএনপি নেতা সালামের দুঃখ প্রকাশ

প্রতিবেদক
Newsdesk
November 3, 2025 5:15 pm

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনের বুকে কনুই দিয়ে আঘাত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবে মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরেন এবং দুঃখ প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি বলেন, “আমি দুঃখ প্রকাশ করছি। ভিড়ের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে। আমি উনাকে খুব ভালোবাসি। উনি সিনিয়র লোক, এরকম ঘটনা ঘটানো ঠিক হয়নি। যেটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত।”

সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, “এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সালাম সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো। উনি বিএনপির নেতা, আমার পরিবারও বিএনপির। আমাদের অপজিশনে যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। সালাম ভাই আমাদেরই লোক। ওনার সম্মান, আমার সম্মান। আমি এতে মনে কিছু রাখি নাই।”

এর আগে গত ১ নভেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে গাড়িতে উঠছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গেই ছিলেন আবদুস সালাম। সে সময় সাংবাদিক মোদাব্বের হোসেনের বুকে কনুই দিয়ে আঘাত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই আবদুস সালামের সমালোচনা করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পিটার হাসের সঙ্গে এনসিপির বৈঠকের বিষয়টি গুজব: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত’

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

হজের নিবন্ধনে আরও ৮ দিন সময় বাড়লো

ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

‘আদালত বা সরকার নয়, আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ’

সংবিধান পুনর্লিখন নয়, সংশোধন করা প্রয়োজন: সেমিনারে বক্তারা

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের পাশে জামায়াতের সেক্রেটারি জেনারেল