বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৫, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি :

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা-মনিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ আর মহিলা কলেজের প্রভাষক রনজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী উপজেলার জনস্বাস্থ্য কর্মী পাপিয়া কুমার দাস (৪০)।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রনজিত কুমার দাস মোটরসাইকেলে স্ত্রী পাপিয়াকে নিয়ে ঝিকরগাছা থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রনজিত ও পাপিয়াকে মৃত ঘোষণা করেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঘোষণাপত্রে কী থাকবে, নির্ধারণে বৃহস্পতিবার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

নির্বাচনে পেশি শক্তির প্রভাব বিস্তারে কঠোর নজরদারি: সিইসি

ছাত্রলীগের উত্তেজনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ডিসিদের কাছে জমি উদ্ধারে সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী

জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি

কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে: ডিএমপি কমিশনার

আগস্ট থেকে ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকে বিএনপি : আজাদ

জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সঙ্গে সম্পর্ক রাখব না: ওবায়দুল কাদের