বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপি প্রার্থী এরশাদের জনসংযোগে গুলিতে নিহত সরোয়ার বাবলা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৫, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ধানের শীষে ভোটের জনসংযোগের সময় গুলির ঘটনায় সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গুলিবিদ্ধ বাবলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে, তার কোনো দলীয় পরিচয় পাওয়া যায়নি।’’

এর আগে, সন্ধ্যায় নগরীর পূর্ব বায়েজিদের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তবে, কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্ল্যাহ। হঠাৎ সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। এতে এরশাদ উল্লাহ, বাবলাসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবলা নামের একজন মারা গেছেন।

গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এরশাদ উল্লাহ। আসনটি জেলার বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রমজানে দ্রব্যমূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: সালমান এফ রহমান

মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা নজরদারিতে রয়েছে : তথ্য উপদেষ্টা

জুন মাসের মধ্যে চালু হবে বিআরটি প্রকল্প: ওবায়দুল কাদের

অনির্দিষ্টকালের জন্য ঢাবির সব পরীক্ষা স্থগিত

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

চলচ্চিত্র অভিনেতা মুকুল দেব আর নেই, মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা

প্রথমবারের মতো সেনাসদরে প্রধান উপদেষ্টা

স্ত্রীসহ সাবেক এমপি নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেমরায় গুদামে লাগা আগুন সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাহিনীর সদস্যের গাফিলতি পেলে আইনের আওতায় নিয়ে আসব: স্বরাষ্ট্র উপদেষ্টা