Saturday , 24 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চলচ্চিত্র অভিনেতা মুকুল দেব আর নেই, মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা

প্রতিবেদক
Newsdesk
May 24, 2025 1:53 pm

বিনোদন ডেস্ক :

হিন্দি, পাঞ্জাবি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মুকুল দেব আর নেই।

শুক্রবার (২৪ মে) ৫৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মুকুল দেবের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও বন্ধুদের অনেকেই। অভিনেতা বিন্দু দারা সিং এক্স (টুইটার)-এ লেখেন, শান্তিতে বিশ্রাম নাও আমার ভাই।তোমার সঙ্গে কাটানো সময় সবসময় মনে রাখব। ‘সন অফ সর্দার টু’-তে তুমি দর্শকদের হাসির রোল তুলবে এটাই তোমার শেষ কাজ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

বিন্দু আরও জানান, মা-বাবার মৃত্যুর পর মুকুল অনেকটা একাকী হয়ে পড়েন। কারও সঙ্গে যোগাযোগ করতেন না, ঘর থেকেও খুব একটা বের হতেন না। শেষ কয়েকদিন তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমার সমবেদনা তার ভাই ও শুভাকাঙ্ক্ষীদের জন্য। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।

অভিনেত্রী দীপশিখা নাগপাল মুকুল দেবের মৃত্যুর খবরে বিস্ময় প্রকাশ করে বলেন, বিশ্বাসই হচ্ছে না তিনি আর নেই। অন্যদিকে, অভিনেতা মনোজ বাজপেয়ী এক্স-এ লেখেন, শব্দ দিয়ে বোঝানো কঠিন, কী অনুভব করছি। মুকুল আমার ভাইয়ের মতো ছিলেন। খুব তাড়াতাড়ি চলে গেলেন। মুকুল, তোমাকে মনে রাখব চিরকাল… আবার দেখা হবে,

প্রসঙ্গত, ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জন্ম নেয়া মুকুল দেব ১৯৯৬ সালে টেলিভিশন সিরিজ ‘মুমকিন’ এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। একই বছর বলিউডে সুস্মিতা সেন-এর বিপরীতে ‘দস্তক’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। হিন্দি, পাঞ্জাবি, তেলেগু, তামিল, কন্নড়, বাংলা ও মালয়ালমসহ একাধিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সন অব সরদার’, ‘আর রাজকুমার’, ও ‘জয় হো’। তার হঠাৎ মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আনিসুল হকের ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী

মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড

দুর্নীতি দমনে প্রাতিষ্ঠানিক সংস্কার কাজ শুরু করেছে সরকার : জ্বালানি উপদেষ্টা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

ঘন কুয়াশায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, পিতা-পুত্র নিহত

ভোটারদের জন্য নতুন আইন করেছে কমিশন: ইসি রাশেদা

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আবহাওয়া দেখে: শিক্ষামন্ত্রী

সেন্টমার্টিনে বিনামূল্যে খৎনার পর ৫০ শিশুর অসুস্থতার অভিযোগ, দুজন টেকনাফে রেফার