Wednesday , 1 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

আনিসুল হকের ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

প্রতিবেদক
Newsdesk
January 1, 2025 8:46 pm

নিজস্ব প্রতিবেদক :

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ জানুয়ারি) ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

এদিন দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৬৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেন তিনি।

মামলায় আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে ও ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত