মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশের সব বিমানবন্দরে ‘বিশেষ সতর্কতা’ জারি

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চলমান সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি দেশের সব বিমানবন্দরে পাঠানো হয়েছে।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জনস্বার্থে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে আগুনের ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার বেবিচক বাড়তি সতর্কতার নির্দেশনা জারি করেছে।

চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি টহল বৃদ্ধি, মনিটরিং শক্তিশালী করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুতি রাখতে হবে। এছাড়া, সর্বাধিক সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন, ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

ঘুমধুম তুমব্রু সীমা‌ন্তে মর্টার‌শেল-গোলা আত‌ঙ্কে জনশূন্য গ্রাম

মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে আবু বকর সিদ্দিকীর হ্যাট্রিক

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লায় ধর্ষণকাণ্ড: পর্নোগ্রাফি মামলায় ৪ আসামি তিন দিনের রিমান্ডে

সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা

ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান আলী রীয়াজ

শেখ হাসিনার ‘৪০০ কোটির’ সেই পিয়নের বিরুদ্ধে দুদকের মামলা