Friday , 24 May 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এনএসআই কর্মকর্তা সেজে প্রতারণা, অবশেষে গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
May 24, 2024 2:57 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চট্টগ্রামের নারী প্রতারক মমতাজ বেগম ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সীতাকুণ্ডের প্রেমতলা কলেজ রোড থেকে এই নারীকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। শুক্রবার (২৪ মে) সকালে র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে এই নারীকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম জানান, মমতাজ বেগম নামের এ নারী দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষের কাছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। তিনি বেকার যুবকদের এনএসআইসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা পড়েছে র‌্যাবের দপ্তরে।

তার প্রতারণার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর র‌্যাব এর একাধিক টিম তাকে আটকের চেষ্টা চালায়। পরে ২২ মে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন প্রেমতলা কলেজ রোড এলাকায় মমতাজ বেগমের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় সেখান থেকে মমতাজ বেগমকে (৩৪) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে তার হেফাজতে থাকা ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও এ সময় তার অপরাধের সহযোগী স্বামী মো. মুজিবুর রহমানকেও (৪৬) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনএসআই পরিচয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপির কাছে নিগৃহীত নেতাকর্মীর তালিকা চাইলেন কাদের

র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুঁড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি

চানখারপুলে গুলিতে শিক্ষার্থীর মৃত্যু, শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সচেতন না হলে ১০টি বার্ন হাসপাতাল করেও প্রাণ বাঁচানো যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

বাঁধ ভেঙে ২৫ গ্রামের বেশি প্লাবিত; অবৈধ বালু উত্তোলনকে দায়ী স্থানীয়দের

প্রথম শ্রেণিতে লটারি, প্রাথমিক-মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা

ঢামেকে ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

সাবেক কর কমিশনার রঞ্জিত ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা