Tuesday , 9 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পঞ্চগড়ে দাপট দেখাচ্ছে শীত

প্রতিবেদক
Newsdesk
December 9, 2025 10:31 am

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে দাপট দেখাতে শুরু করেছে শীত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শ্বেত শুভ্র কুয়াশার চাদরে ঢেকে থাকছে গোটা জেলা। হিমেল বাতাসের কনকনে ঠাণ্ডায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষেরা।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সপ্তাহ জুড়েই জেলায় সর্বনিম্ন ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠা-নামা করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছেন, আজ মঙ্গলবার সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে জেলার তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ বয়ে যাবার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায়।

ভারী কুয়াশার কারণে সকাল আটটা পর্যন্ত ভারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে মন্থরগতিতে চলাচল করতে দেখা গেছে।

এদিকে, ঠাকুরগাঁওয়ে শীতজনিত কারণে বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। হাসপাতালে রোগীর ভিড় বাড়ায় দেখা দিয়েছে শয্যার সংকট। দিন দিন শীতের তীব্রতা বাড়ায় শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন বৃদ্ধ ও শিশু রোগীরা। এর মধ্যে শিশু ও নবজাতকের সংখ্যাই বেশি।

গাইবান্ধায় টানা ঘন কুয়াশা ও শীতের দাপটে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিকেল থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। কুয়াশার কারণে ঢাকা রংপুর মহাসড়কের যান চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কে থেমে থেমে যান চলাচল করতে হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ২ বাসে আগুন

রাজধানীতে স্বামীর সঙ্গে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান ড. ইউনূস

সাড়ে এগারো মাস পর পুঁজিবাজারে লেনদেন ১১শ’ কোটি টাকা ছাড়াল

প্রশাসনে আওয়ামী লীগের দোসর’রা বহাল তবিয়তে কাজ করছে: ফখরুল

মালয়েশিয়ায় শ্রমবাজার সিন্ডিকেটও ফ্যাসিস্টদের হাতে তুলে দিয়েছে সরকার: জামায়াত

তৌফিক-ই-ইলাহী চার দিনের রিমান্ডে

শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে: উপদেষ্টা

পদত্যাগের পরদিন সায়েদুর রহমানকে ফের বিশেষ সহকারী পদে নিয়োগ