শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কুমিল্লায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১২, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

কুমিল্লা প্রতি‌নি‌ধি :

কুমিল্লার হোমনায় সড়কের পাশে ভুট্টা খেত থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কারাকান্দি-বাহেরখেলা সড়কের পাশে শান্ত দাস নামে ওই যুবককে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত শান্ত দাস হোমনা বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।

নিহতের বাবা বলেন, ‘আমার ছেলে শান্ত ভাড়ায় একটি অটোরিকশা চালাত।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে আজ শুক্রবার সকালে ফেসবুকের মাধ্যমে জানলাম তার লাশ ভুট্টা খেতে পরে আছে। তার অটোরিকশাটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। মনে হয়, অটোরিকশা ছিনতাই করার জন্যই আমার ছেলেকে মেরে ফেলেছে।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘নিহত ওই যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘লাশটি উদ্ধার করে হোমনা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চারপাশে ষড়যন্ত্র চলছে, বললেন মির্জা ফখরুল

পাহাড়ের বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

জানাজার আগে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির নতুন কমিটি, সবাইকে নিয়ে এগিয়ে চলার প্রত্যয়

টুকুসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ভ্যাটের পাওনা টাকা: এনবিআর

দিনাজপুরে বিজিবির হাতে বিএসএফ জওয়ান আটক

অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলাকারীরা চিহ্নিত

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলাকারীরা চিহ্নিত

নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ