Saturday , 20 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই

প্রতিবেদক
Newsdesk
December 20, 2025 7:02 pm

নিজস্ব প্রতিবেদক :

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম আর নেই। আজ সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে এ কে খন্দকারের বয়স হয়েছিল ৯৫ বছর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আবদুল করিম খন্দকার ১৯৩০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি এ কে খন্দকার নামে পরিচিত।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এ কে খন্দকার ২০০৯ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ নিয়ে পাবনা-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

এ কে খন্দকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ও উপ-প্রধান সেনাপতি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারত ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ