Sunday , 21 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

প্রতিবেদক
Newsdesk
December 21, 2025 2:19 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট-সংস্কৃতি ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ছায়ানটের ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ছায়ানটের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে একদল ব্যক্তি জোর করে ছয়তলা ছায়ানট সংস্কৃতি-ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ভবনের বিভিন্ন অংশে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়।

ছায়ানটের সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, অডিটোরিয়াম ও অফিসসহ ভবনের প্রায় সব কটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় ভবনের সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়।

আরও বলা হয়, ভাঙচুরের ঘটনায় বাদ্যযন্ত্র, কম্পিউটার ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কিছু বাদ্যযন্ত্র, আসবাবপত্র ও সার্ভারে আগুন দেওয়া হয়। হামলাকারীরা অন্তত সাতটি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন এবং একাধিক হার্ডডিস্ক লুট করে নিয়ে যায়। ভবনের বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ের পাশাপাশি ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবনে হামলার ঘটনা ঘটে।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি