Saturday , 3 January 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে : ডিএমপি কমিশনার

প্রতিবেদক
Newsdesk
January 3, 2026 5:10 pm

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। চার মিনিট এক সেকেন্ডের ওই ভিডিওতে ফয়সাল করিম মাসুদ দাবি করেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে তাকে ‘চক্রান্ত করে ফাঁসানো’ হয়েছে। একইসঙ্গে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন বলেও জানান। এবার এ ভিডিও নিয়ে কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের সাম্প্রতিক ভিডিওবার্তা সম্পর্কে জানতে চাওয়া হলে ডিএমপি কমিশনার তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “ভিডিওটা নিয়ে এখন ‘নো-কমেন্টস’। আমরা এটি পরীক্ষা-নিরীক্ষা করছি। কারিগরি যাচাই ও তদন্ত শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেব।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার বলেন, ‘অনেকেই নিরাপত্তা চাচ্ছেন এবং আমরা তা দিচ্ছি। তবে আমাদের রিসোর্স ও সক্ষমতার দিকেও তাকাতে হচ্ছে।’ তিনি জানান, কোনো ব্যক্তির জীবননাশের ঝুঁকি থাকলে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মাধ্যমে তা যাচাই করা হয়। এসবির ইতিবাচক রিপোর্টের ভিত্তিতেই গানম্যান বা অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এরইমধ্যে নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

তবে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সীমিত লোকবল দিয়ে সবদিকে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। ভোটকেন্দ্র পাহারা দেয়া এবং মাস্তানি-সন্ত্রাস দমন আমাদের এখনকার শীর্ষ অগ্রাধিকার। সব লোকবল যদি ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োগ করি, তবে ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আগামী ৪০ দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২১ বা ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে জটিলতা বাড়তে পারে। আমরা যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারি, তবেই একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে।’

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের আপসহীন হওয়ার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, ‘পেশাগত ক্ষেত্রে আমাকে বা আমার সহকর্মীদের ছাড় দেবেন না। তবে অনুরোধ থাকবে, কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বাড়াবাড়ির কারণে যেন আমার সহকর্মীরা ক্ষতিগ্রস্ত না হন।’

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

র‍্যাবের নতুন ডিজি হারুন অর রশিদ

বিএনপির সরোয়ারকে সংসদে যাওয়া থেকে বিরত রাখতে জামায়াত প্রার্থীর করা আবেদনে আদেশ আগামীকাল

নাইজেরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন নিহত

শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনও অনেক দূর এগুতে হবে : তারেক রহমান

ভারত থেকে আমাদের দেশেও অনেক রোগী আসছে : স্বাস্থ্যমন্ত্রী

হানিফ ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব জব্দ

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা

নিরাপদ পানির অভাবে মারা যাবে আরও অনেক ফিলিস্তিনি: জাতিসংঘ

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে সেলিনা হায়াৎ আইভীর এসক্লুসিভ ইন্টারভিউ

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে সেলিনা হায়াৎ আইভীর এসক্লুসিভ ইন্টারভিউ

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি