Thursday , 8 January 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আগের মতো আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

প্রতিবেদক
Newsdesk
January 8, 2026 10:43 pm

নিজস্ব প্রতিবেদক :

আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।

আপিল আবেদন নিয়ে তিনি বলেন, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী।

এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদন কারীরা। যার কার্যক্রম শেষ হবে আগামীকাল। পরে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এরআগে গত তিন দিনে আপিল আবেদন জমা পড়েছে ২৯৫টি।

সর্বশেষ - জেলার খবর