Saturday , 10 January 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

একাত্তরে এম এ মান্নান নজরুলের গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতেন

প্রতিবেদক
Newsdesk
January 10, 2026 9:25 pm

নিজস্ব প্রতিবেদক : 

স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও নজরুল সঙ্গীত শিল্পী এম এ মান্নান এর জীবনাদর্শের উপর স্মৃতিচারণ আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল সঙ্গীত বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন এম এ মান্নান। শুদ্ধস্বর ও উচ্চারণে নজরুল সঙ্গীত পরিবেশনে তিনি আজীবন একাগ্রচিত্তে কাজ করেছেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে তিনি দেশের প্রতি যে মমত্ববোধ প্রকাশ করেছেন তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একাত্তরে এম এ মান্নান নজরুলের গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী পরিষদের সভাপতি সুজিত মোস্তফা। আলোচনায় অংশ নেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, শহীদ কবির পলাশ, আলাউদ্দিন আহমেদ, লায়লা মতিন, রাহাত আরা গীতি প্রমূখ।

নজরুল সঙ্গীত শিল্পী এম এ মান্নান এর জীবনাদর্শের ওপর আলোচনা শেষে একই স্থানে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পড়তে না চাওয়া সত্ত্বেও মাদ্রাসায় ভর্তি, পালানোর চেষ্টায় ভবনের কার্নিশে শিশু

গাজীপুরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ২

আহমদ ছফার কবরের জায়গা পেতে ঘুষ দিতে হয়েছিল: সলিমুল্লাহ খান

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ চার পুলিশ সুপারকে বরখাস্ত

কমছে শাক-সবজির দাম, স্বাভাবিক হয়নি সয়াবিন তেল

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা

কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি, এটিই প্রকৃত ফল: চেয়ারম্যান

ময়মনসিংহে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

অর্থ আত্মসাৎ : কেয়া গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা